1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম যুক্তরাজ্য থেকে ফিরে ইউনিয়ন উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় শেখ নূর আলম; অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান মনু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র বাসন্তী পূজার জমকালো সমাপ্তি মৌলভীবাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির ১১তম বাসন্তী পূজা জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ ও অভিষেক সম্পন্ন

পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর দাবি প্রকাশক-লেখক মহলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৪৪ Time View

পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু করার দাবি জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের সাংস্কৃতিক কর্মীরা। রাজধানীর শাহবাগে আয়োজিত সাহিত্যিক, পাঠক, প্রকাশক সমাবেশে একথা বলেন তারা।

সমাবেশে বক্তারা ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে একুশে বইমেলা আয়োজনের পাশাপাশি স্টলভাড়া কমানোর দাবিও তোলেন। ভাড়া না কমলে প্রকাশকরা নিরুৎসাহিত হন বলেও মন্তব্য তাদের।

এসময় তারা বলেন, বিগত ৫৪ বছর ধরে সুনামের সাথে এবং সময়মতো বইমেলা অনুষ্ঠিত হয়েছে, করোনাকালীন সময়েও থেমে থাকেনি বইমেলা। অথচ এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের অজুহাত দিয়ে বইমেলা নিয়ে টালবাহানা করছে। তারা বাণিজ্যমেলার নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও বইমেলার নিরাপত্তা নিশ্চিতে নারাজ।

সরকারের সমালোচনা করে তারা বলেন, একটি কুচক্রী মহল সময়মতো বইমেলা অনুষ্ঠিত হতে সরকারকে ভুল বুঝানোর চেষ্টা করছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রমকে অপরিপক্ক বলেও দাবি করেন তারা।

তারা আরও বলেন, সরকার সংস্কৃতির নামে ড্রোন শো করলেও বইমেলা নিয়ে উদাসীন। অংশীজনদের সাথে আলোচনা না করে সরকার মেলায় সময় নির্ধারণের মাধ্যমে নিজেদের দোদুল্যমানতাকে প্রকাশ করছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com