1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম যুক্তরাজ্য থেকে ফিরে ইউনিয়ন উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় শেখ নূর আলম; অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান মনু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র বাসন্তী পূজার জমকালো সমাপ্তি মৌলভীবাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির ১১তম বাসন্তী পূজা জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ ও অভিষেক সম্পন্ন একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শেখ নূর আলম মৌলভীবাজারে সহস্রাধিক মানুষের মাঝে প্রবাসীর ঈদ বস্ত্র বিতরণ রমজান উপলক্ষে শেখ নূর আলমের উপহার: ৩টি গরু জবাই করে গ্রামের মানুষের মাঝে মাংস বিতরণ

যুক্তরাজ্য থেকে ফিরে ইউনিয়ন উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৭৮ Time View

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার

যুক্তরাজ্য থেকে ফিরে ইউনিয়ন উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

মৌলভীবাজার সদর একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউনিয়নবাসীর উদ্দেশ্যে নিজের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেছেন।

পোস্টে তিনি জানান, দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় যুক্তরাজ্যে বসবাস, পড়াশোনা, কর্মজীবন ও ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের পর তিনি দেশে ফিরে সমাজের উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে তরুণ প্রজন্ম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঠিক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সকলের প্রতিনিধিত্ব করবেন উল্লেখ করে তিনি বলেন, সৎ ও সঠিক পথে থাকা মানুষ সবসময় তার সমর্থন পাবেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করে ইউনিয়নকে উন্নত ও শক্তিশালী করতে হবে। পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে তিনি সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রার্থীদের বাহ্যিক প্রচারণা বা প্রভাব দেখে নয়, নিজের বিবেক অনুযায়ী ভোট দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আগামী নির্বাচনে সবার সমর্থন কামনা করে শেখ নূর আলম আশা প্রকাশ করেন, তিনি ইউনিয়নবাসীর প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com