1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজার ​বীরগাঁও সার্বজনীন পূজা মণ্ডপে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের নগদ অর্থ ও শাড়ি বিতরণ বড় পীর আব্দুল কাদির জিলানি (রা:)-এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান

মৌলভীবাজার ​বীরগাঁও সার্বজনীন পূজা মণ্ডপে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের নগদ অর্থ ও শাড়ি বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

মৌলভীবাজারে ​বীরগাঁও সার্বজনীন পূজা মণ্ডপে বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদের নগদ অর্থ ও শাড়ি বিতরণ

​
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মো: গিয়াস উদ্দিন আহমেদ-এর উদ্যোগে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

​১৮ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের বীরগাঁও সার্বজনীন পূজা মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে বীরগাঁও এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে এই শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় দেড় শতাধিক নারীদের মাঝে পূজার নতুন শাড়ি বিতরণ এবং মণ্ডপের সার্বিক সহযোগিতায় নগদ আর্থিক অনুদান প্রদান করেন নেতৃবৃন্দ।

​”ধর্ম যার যার, বাংলাদেশ সবার”—বিএনপির এই সম্প্রীতির মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মো: গিয়াস উদ্দিন আহমেদ।

উল্লেখ্য, তিনি মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, যুক্তরাজ্য নর্থ ইস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রবাসে থেকেও সবসময় এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে ভূমিকা রেখে চলেছেন।

 

​অনুষ্ঠানে মো: গিয়াস উদ্দিন আহমেদ-এর সার্বিক নির্দেশনা ও সৌজন্যে আয়োজিত উপহার বিতরণ কর্মসূচি সম্পর্কে স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে তিনি সবসময় যে কোনো ধর্মীয় উৎসব ও দুর্যোগে সাধারণ মানুষের পাশে বাড়িয়ে দেন সহযোগিতার হাত। শারদীয় দুর্গোৎসবে উনার এই মহতী উদ্যোগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চিত্রকে আরও উজ্জ্বল করেছে।

​উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সারির নেতৃবৃন্দ, বীরগাঁও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবের মুহূর্তে বিএনপি নেতা মো: গিয়াস উদ্দিন আহমেদ-এর এমন মানবিক উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা উনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com