1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৫১ Time View

শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ১ যুগ (১২ বছর) পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি খাতে বিশেষ অবদানের জন্য ‘শ্রেষ্ঠ কৃষক’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে বিশিষ্ট কৃষি উদ্যোক্তা আনসার মিয়াকে।

বুধবার (১২ আগস্ট) শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবর্ধিত কৃষক আনসার মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর ৪ নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে। একসময় পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

তবে প্রবাস জীবনের প্রতিকূলতা ও আশানুরূপ সুযোগ-সুবিধা না পাওয়ায় তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।দেশে ফিরে হতাশ না হয়ে নিজের মাত্র ১২ শতক জমিকে সম্বল করে শুরু করেন সমন্বিত কৃষি খামার। অদম্য পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের ওপর ভর করে মাত্র ২ বছরের ব্যবধানে তিনি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

বর্তমানে তার খামারে বিভিন্ন প্রকার শাকসবজির পাশাপাশি রয়েছে গরু-ছাগল এবং হাঁস-মুরগি। প্রবাসের অনিশ্চয়তা জয় করে তিনি আজ একজন সফল ও স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com