1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজার ​বীরগাঁও সার্বজনীন পূজা মণ্ডপে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের নগদ অর্থ ও শাড়ি বিতরণ বড় পীর আব্দুল কাদির জিলানি (রা:)-এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান

বড় পীর আব্দুল কাদির জিলানি (রা:)-এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৩ Time View

মৌলভীবাজার আপার কাগাবলা ইউনিয়নের শেখের ইজরা, হযরত সৈয়দ মাসুম শাহ্ (র:) দরবার শরীফ প্রাঙ্গণে ওলিকুল শিরোমণি বড় পীর আব্দুল কাদির জিলানি (রা:)-এর ওফাত দিবস উপলক্ষে পবিত্র গিয়ারভী শরীফ, খতমে কুরআন ও ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদরাসা ও দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব রাশেদ চৌধুরী (হিমন)-এর আয়োজনে এই মহতি মাহফিলের আয়োজন করে।

দিনব্যাপী এই মাহফিলটি দুটি অধিবেশনে সম্পন্ন হয়। প্রথম অধিবেশনে সকাল ৮ টা থেকে পবিত্র খতমে কোরআন, পবিত্র গিয়ারভী শরীফ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে বাদ জোহর মীলাদ শরীফ ও বিশেষ দু’আ অনুষ্ঠিত হয়।

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাউপুরা, গাউছিয়া, সোবহানিয়া দরবার শরীফ, কচুয়া চাঁদপুরের মুফতি হাফেজ রাশেদুল হাসান আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিটিলা দরবার শরীফের হযরত মাওঃ মুফতি শাহ রিয়াজ আহমদ পীর এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া পুরাতন জামে মসজিদের ইমাম হযরত মাওঃ হাফিজ আব্দুল হেকিম।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন হযরত সৈয়দ মাসুম শাহ্ (র:) দরবার শরীফ জামে মসজিদের খতিব হযরত মাওঃ তাজ উদ্দিন হেলালী।

এছাড়াও আলোচনা করেন খান্দুরা দরবার শরীফের হযরত মাওঃ রুকনুজ্জামান নোমানী, উত্তর দৌলতপুর জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওঃ নজরুল ইসলাম এবং চুনারুঘাটের হযরত মাওঃ হেলাল উদ্দিন জাবেদ।

 

মাহফিলে বক্তারা বড় পীর হযরত আব্দুল কাদির জিলানি (রা:)-এর ইসলাম প্রচার, আধ্যাত্মিক অবদান এবং গাউসে পাকের নূরানী ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং প্রবাসীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com