1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট (বুধবার) মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন দলের নেতাকর্মীরা।

​জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবু স্বাগত কিশোর দাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ এবং কৃষকদল নেতা মুনাঈম আহমদ।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়করা, ৭টি ইউনিট ও ৫টি পৌরসভার আহবায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন। এ সময় দলীয় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও দলের দুর্যোগময় মুহূর্তে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আগামী দিনে দলের মূল্যায়নের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে ত্যাগী এসব নেতাকর্মীদের প্রাধান্য ও অগ্রাধিকার দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

​বক্তারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com