1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম যুক্তরাজ্য থেকে ফিরে ইউনিয়ন উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় শেখ নূর আলম; অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান মনু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র বাসন্তী পূজার জমকালো সমাপ্তি মৌলভীবাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির ১১তম বাসন্তী পূজা জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ ও অভিষেক সম্পন্ন একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শেখ নূর আলম মৌলভীবাজারে সহস্রাধিক মানুষের মাঝে প্রবাসীর ঈদ বস্ত্র বিতরণ রমজান উপলক্ষে শেখ নূর আলমের উপহার: ৩টি গরু জবাই করে গ্রামের মানুষের মাঝে মাংস বিতরণ

জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৫৩ Time View

 

জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের রাজপথে বিগত দেড় যুগ ধরে জাতীয়তাবাদী দলের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ও নিবেদিতপ্রাণ প্রয়াত নেতাদের স্মরণে দোয়া, ইফতার মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে মৌলভীবাজার পৌর হলরুমে ‘নাসের রহমান সমর্থক গোষ্ঠী’র উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

বিগত দেড় দশকে দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, সেইসব প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাদ আছর প্রথমে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পরবর্তীতে পৌর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুরো কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য ইসহাক আহমদ চৌধুরী মামনুন এর সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকশি মিসবাহ উর রহমান, ফখরুল ইসলাম, হেলু মিয়া; সদর উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক মারুফ আহমদ,যুগ্ন সাধারন সম্পাদক শফি আহমদ ও সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ; পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার মজুমদার ইমন ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

​এছাড়াও উপস্থিত জেলা যুব দলের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন,সাংগঠনিক সম্পাদক মহাফেজ আহমদ মাহফুজ;জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান; যুব দলের স্বেচ্ছাসেবক দলের সাবেক ১ম যুগ্ম সম্পাদক পিপলু আব্দল হাই, পৌর যুব দলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন,কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম ইমানী,সাধাণ সম্পাদক আব্দুল মুনিম; সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী জুবু, আপার কাগাবলা ইউনিয়ন, বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জিপু, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক,আব্দুল্লাহ আল মাহফুজ, হোসাইন আহমদ,থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সৈয়দ তপু আলী, জুনেদ আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাজপথের লড়াকু এই সৈনিকদের এই আত্মত্যাগ ও অবদান দলের দুঃসময়ের ইতিহাসে সৃতির একটি অংশ হয়ে থাকবে। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দোয়া মাহফিলে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com