1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম যুক্তরাজ্য থেকে ফিরে ইউনিয়ন উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় শেখ নূর আলম; অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান মনু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র বাসন্তী পূজার জমকালো সমাপ্তি মৌলভীবাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির ১১তম বাসন্তী পূজা জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ ও অভিষেক সম্পন্ন একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শেখ নূর আলম মৌলভীবাজারে সহস্রাধিক মানুষের মাঝে প্রবাসীর ঈদ বস্ত্র বিতরণ রমজান উপলক্ষে শেখ নূর আলমের উপহার: ৩টি গরু জবাই করে গ্রামের মানুষের মাঝে মাংস বিতরণ

সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ ও অভিষেক সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৩৯ Time View

মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ ও অভিষেক সম্পন্ন

মৌলভীবাজারের অন্যতম সামাজিক সংগঠন ‘সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশন’-এর উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ এবং সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে দুই ধাপে এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে শহরের শাহ মোস্তফা দরগাহ গেট এবং কুসুমবাগ পয়েন্টে ১৫০ জনেরও বেশি পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

ইফতার পরবর্তী সময়ে শহরের কুসুমবাগস্থ ‘রেষ্ট ইন হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে’ সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. এম. রাসেল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি শেখ শিব্বির আহমদ।

​অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

শেখ নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম বাবুল, আব্দুস সালাম সায়েম, জিয়াউর রহমান, আব্দুল কাইয়ুম রুবেল, নাজমুল হোসাইন চৌধুরী, দিপু তালুকদার, তাহরীম হোসেন তায়েফ, ইমন তালুকদার, নুরে আলম, কামাল মিয়া, সৈয়দ রুহুল আমিন রাহাত, হাবিবুর রহমান, মাসুম আহমদ, সৈয়দ বুরহান উদ্দিন, নাইমুর রহমান সায়মন, মুজাক্কির হোসেন মিজান, রাকিবুল ইসলাম তানিম, ইমরান আহমদ, আল মহদী সৌরভ, রাব্বি আহমদ রিপন, সৈয়দ জাকের আহমদ, সুমন আহমদ, মো: মুক্তাদির হোসাইন, রেদোয়ান আহমদ হাবিব, ফাহিম আহমদ, জাকারিয়া আহমদ, আব্দুল মুমিন তুহিন, এস আই সাগর, জিসান আহমদ, জাবেদ মিয়া, ইফতেহার হাসান ফারদিন, তানিম আহমদ সাঈদ, জামিল আহমদ, ফরহাদ আহমদ, তাজুল ইসলাম, তুহিন আহমদ, জুসেব মিয়া, শামসুদ্দিন আহমদ, ইসলাম আহমদ ফুয়াদ, মিছির মিয়া, সামাদ আহমদ রাকিব, আব্দুস সামাদ আজাদ, তোফায়েল উদ্দিন তোয়েল, শাকিব তালুকদার, ইমাদ সানি, নুর ইসলাম, আরাফাত হোসাইন, নাইমুল ইসলাম ফাহিম, সৌরভ আহমেদ, ফেরদৌস রহমান, রাহেল আহমদ, রুবেল আহমদ, কাওসার আহমেদ, তাজুল ইসলাম তাজ প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতে আর্তমানবতার সেবায় আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com