1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় শেখ নূর আলম; অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৬৭ Time View

ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় শেখ নূর আলম; অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নূর আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে এসব অপপ্রচারের কড়া জবাব দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি তার সমর্থক ও ইউনিয়নবাসীকে কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ার অনুরোধ জানিয়েছেন।

শেখ নূর আলম তার বার্তায় উল্লেখ করেন, একটি কুচক্রী মহল তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তার এবং তার পরিবারের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য, ঘৃণা ও বিভেদ ছড়াচ্ছে। এমনকি ইসলামের অবমাননা ও বর্ণবাদের মতো স্পর্শকাতর বিষয়গুলোকেও ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

​ পোস্টে আলম স্পষ্টভাবে বলেন, “আমার জীবন ইতিহাস পরিষ্কার ও সৎ। যারা আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস রাখে না, তারাই অন্যের প্ররোচনায় নোংরা কৌশল হিসেবে ভুয়া আইডি ব্যবহার করছে।” তিনি আরও যোগ করেন যে, শিক্ষিত এবং একটি ভালো পরিবারের সন্তান হিসেবে কোনো হীন ষড়যন্ত্র তাকে লক্ষ্যচ্যুত করতে পারবে না।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেখ নূর আলম তার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতার বিষয়ে অনড় অবস্থান ঘোষণা করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপপ্রচার বা ষড়যন্ত্র তাকে নির্বাচন থেকে পিছিয়ে নিতে পারবে না। বরং এই প্রতিকূলতা তাকে জনগণের সেবায় আরও বেশি উজ্জীবিত করছে।

এদিকে শেখ নূর আলমের এই সাহসী পোস্টের পর সাধারণ ভোটার এবং সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকেই কমেন্ট বক্সে তার প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরণের নোংরা রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছেন।

​শেখ নূর আলম সকল স্তরের মানুষের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com