1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

মনু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র বাসন্তী পূজার জমকালো সমাপ্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৯০ Time View

মনু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র বাসন্তী পূজার জমকালো সমাপ্তি

বিহিত পূজা আর দর্পণ ঘট বিসর্জনের পর মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটস্থ মনু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র ১১তম শ্রীশ্রী বাসন্তী পূজার।

২৮ মার্চ (শনিবার) বিজয়া দশমীর সন্ধ্যায় এক আবেগঘন পরিবেশে দেবীকে বিদায় জানানোর মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের পর্দা নামলো।

​মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের নলদাড়িয়া গ্রামস্থ ‘ডাক্তার বাড়ি’তে গত ২৪ মার্চ (মঙ্গলবার) শুভ ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়েছিল। এ বছর পূজাটি ১১তম বর্ষে পদার্পণ করায় পুরো এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বইছিল আনন্দের আমেজ।

 

পূজার দ্বিতীয় দিন ২৫ মার্চ (বুধবার) মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও রাতে বর্ণাঢ্য আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহাষ্টমীর বিশেষ আকর্ষণ ছিল রাজশাহীর প্রখ্যাত শিল্পী শতরূপা হালদারের পরিবেশনায় ‘লীলা কীর্তন’, যা উপভোগ করতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ২৭ মার্চ (শুক্রবার) মহানবমীর রাতেও আরতি ও কীর্তনের আয়োজনে মুখরিত ছিল ডাক্তার বাড়ির মণ্ডপ। অবশেষে ২৮ মার্চ (শনিবার) বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা নিয়ে আসা হয় মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায়। সেখানে মনু নদীর শান্ত জলে বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটে এই শারদীয় আমেজমাখা বাসন্তী উৎসবের।

 

 

পূজা উদযাপন কমিটির পক্ষে ডাসুভাশিষ দেব ঝলক জানান, শতবর্ষী এই পারিবারিক পূজাটি গত ১১ বছর ধরে এলাকার সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

রণজিৎ রনবীর জানান,ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ি প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

পুরাণের কাহিনী অনুসারে রাজা সুরথ বসন্তকালে প্রথম দুর্গাপূজার প্রবর্তন করেছিলেন বলেই একে ‘বাসন্তী পূজা’ বলা হয়। তারা বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।”

স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দর্শনার্থীদের সুশৃঙ্খল অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবারের আয়োজন সম্পন্ন হয়েছে। ৫ দিনব্যাপী এই পূজা কেবল ধর্মীয় আচারই নয়, বরং মৌলভীবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। আগামী বছর আবারও নতুন উদ্দীপনায় দেবী আরাধনার সংকল্প নিয়ে শেষ হয় ডাক্তার বাড়ির এবারের বাসন্তী উৎসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com