1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

মৌলভীবাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির ১১তম বাসন্তী পূজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১০৯০ Time View

 

মৌলভীবাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির ১১তম বাসন্তী পূজা

আর মাত্র দুই দিন! মঙ্গলবার (২৪ মার্চ) থেকে মৌলভীবাজার সদর কনকপুর ইউনিয়নের নলদাড়িয়া গ্রামস্থ ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’তে শুরু হতে যাচ্ছে শ্রীশ্রী বাসন্তী পূজা।

এ বছর পূজাটি ১১তম বর্ষে পদার্পণ করছে। উৎসবকে ঘিরে এলাকায় বইছে আনন্দের আমেজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা ও আয়োজকদের দেওয়া তথ্যমতে, আগামী ২৪ মার্চ (৯ চৈত্র) মঙ্গলবার শুভ ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।

উৎসবের বিস্তারিত সূচি নিম্নরূপ: ​২৫ মার্চ (বুধবার) মহাসপ্তমী বিহিত পূজা, নবপত্রিকা প্রবেশ ও রাত ৮টা থেকে আরতি প্রতিযোগিতা। ​

২৬ মার্চ (বৃহস্পতিবার) মহাষ্টমী পূজা, পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ। রাত ১০টায় থাকছে বিশেষ আকর্ষণ—রাজশাহীর শতরূপা হালদারের পরিবেশনায় ‘লীলা কীর্তন’।

​২৭ মার্চ (শুক্রবার): মহানবমী পূজা ও আরতি প্রতিযোগিতা। এই রাতেও পরিবেশিত হবে লীলা কীর্তন।

​২৮ মার্চ (শনিবার): বিজয়া দশমী। বিহিত পূজা ও দর্পণ ঘট বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই শারদীয় আমেজমাখা বাসন্তী উৎসবের।

পূজা উদযাপন কমিটির পক্ষে ডা. অমিয় কুমার দেব ও অমলেন্দু কুমার দেব জানান, প্রায় একযুগের এই পারিবারিক পূজাটি এখন এলাকার সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

তারা বলেন, “আমরা প্রতিবছরের মতো এবারও ভক্তিভরে মায়ের আরাধনার আয়োজন করেছি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল স্তরের মানুষকে আমরা মা বাসন্তীর চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

উল্লেখ্য, পুরাণের কাহিনী অনুসারে রাজা সুরথ বসন্তকালে প্রথম এই দুর্গাপূজার প্রবর্তন করেছিলেন বলেই একে ‘বাসন্তী পূজা’ বলা হয়। নলদাড়িয়ার এই ডাক্তার বাড়িতে দীর্ঘ ১১বছর ধরে এই ঐতিহ্যের ধারা অব্যাহত রয়েছে।

​নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে আয়োজক কমিটি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com