1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম যুক্তরাজ্য থেকে ফিরে ইউনিয়ন উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় শেখ নূর আলম; অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান মনু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র বাসন্তী পূজার জমকালো সমাপ্তি মৌলভীবাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির ১১তম বাসন্তী পূজা জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ ও অভিষেক সম্পন্ন

গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৯৯ Time View

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম তার বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন গুজব ও অপপ্রচারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার ব্যবসা ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি স্পষ্টভাবে জানান, তিনি কখনো কোনো রেস্টুরেন্টের মালিক ছিলেন না এবং মদ বিক্রির সঙ্গেও তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

শেখ নূর আলম জানান, তার মূল ব্যবসা সম্পত্তি বিনিয়োগকেন্দ্রিক। তিনি সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং ভাড়ার মাধ্যমে পরিচালনা করেন। পাশাপাশি তিনি প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা পরামর্শ ও সহায়তা প্যাকেজ (EHCP) নিয়েও কাজ করছেন।

তিনি আরও বলেন, “আমার ব্যবসার সঙ্গে মদের কোনো সম্পর্ক নেই। কাউকে বিভ্রান্ত করারও কোনো উদ্দেশ্য নেই। তাই এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

পোস্টে তিনি জীবনে সফল হওয়ার জন্য দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম, সৎ ও নৈতিক জীবনযাপন এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অন্যের ধর্মকে সম্মান করা, পরিবারকে সময় দেওয়া এবং সমাজের বয়োজ্যেষ্ঠদের মর্যাদা দেওয়ার আহ্বান জানান।

সবশেষে, তিনি অতীতের ব্যর্থতা ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com