1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শেখ নূর আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০৯২ Time View

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা শেখ নূর আলম। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও কমিউনিটি নেতৃবৃন্দের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন।

​বিবৃতিতে শেখ নূর আলম একাটুনা ইউনিয়ন ও ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, “গত দুই বছর ধরে অত্র ইউনিয়নের উন্নয়নে কাজ করার যে সুযোগ আমি পেয়েছি, তাতে যারা আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে যারা আমাকে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেছেন, তাদের সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

​একাটুনা ইউনিয়নকে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমার লক্ষ্য হলো আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ ইউনিয়ন উপহার দেওয়া। যেখানে আইনের শাসন, উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা হবে। বৈষম্যের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।”

​ইউনিয়নের অনুন্নত গ্রামগুলোতে সড়ক বাতি স্থাপনের মহাপরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে আলোর ব্যবস্থা করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমি নিরলস পরিশ্রমের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com