1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজার ​বীরগাঁও সার্বজনীন পূজা মণ্ডপে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের নগদ অর্থ ও শাড়ি বিতরণ বড় পীর আব্দুল কাদির জিলানি (রা:)-এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান

বুরুতলা জামে মসজিদে খানেকা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২০৯ Time View

মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপারকাগাবলা ইউনিয়নের বুরুতলা জামে মসজিদে গত রবিবার বাদ মাগরিব সিরাজাম মুনিরা সমাজসেবা পরিষদের উদ্যোগে এক পবিত্র খানেকা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খতিব, হাইকোর্ট মাজার জামে মসজিদ, ঢাকা।

মাহফিলে বক্তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে ইসলামী নীতি-নৈতিকতায় জীবন গঠনের গুরুত্বের ওপর আলোচনা করেন। পাশাপাশি সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com