1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজার ​বীরগাঁও সার্বজনীন পূজা মণ্ডপে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের নগদ অর্থ ও শাড়ি বিতরণ বড় পীর আব্দুল কাদির জিলানি (রা:)-এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান

যে আসনের জন্য এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩০৭ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়। ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার দিন থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে কার্যালয়ে আসছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে এনসিপি থেকে ঢাকা-৯ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে সারজিস আলম লিখেন, ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মান্ডা)।

ঢাকা-৯ আসন থেকে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দলের কেন্দ্রীয় সংগঠক ও জেলা সমন্বয়ক নারায়ণগঞ্জ-৫ আসনের শওকত আলী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রধান সংগঠক ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. আতাউল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া), দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার), উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ), যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এবং জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) আসন থেকে নির্বাচন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com