1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

রমজান উপলক্ষে শেখ নূর আলমের উপহার: ৩টি গরু জবাই করে গ্রামের মানুষের মাঝে মাংস বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৩৬ Time View

 

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | ০৮ মার্চ, ২০২৬

​পবিত্র মাহে রমজানের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শেখ নূর আলম। সিয়াম সাধনার এই মাসে নিজ এলাকার মানুষের ইফতার ও সাহরির সুবিধার্থে বিশাল আকৃতির ৩টি গরু জবাই করে মাংস বিতরণ করেছেন তিনি।

​শনিবার (০৭ মার্চ) মৌলভীবাজারের ৬নং একাটুনা ইউনিয়নের বানগাঁও গ্রামে শেখ নূর আলমের নিজ বাড়িতে এই মাংস বিতরণের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশে মাংস পৌঁছে দেওয়া হয়।

​স্থানীয়রা জানান, রমজান উপলক্ষে শেখ নূর আলম ধনী গরিব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দাঁড়িয়েছেন। ৩টি বিশাল গরু জবাই করে এভাবে মাংস বিতরণ করায় এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

​এ বিষয়ে শেখ নূর আলম জানান, রমজানের পবিত্রতা রক্ষা এবং প্রতিবেশীদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই উনার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com