1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

মৌলভীবাজারে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৪৯ Time View

 

শীত মৌসুমে শীতার্ত ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের উদ্যোগে ৫০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে আগত হতদরিদ্র, আশ্রয়হীন ও শীতার্ত মানুষ কম্বল গ্রহণ করেন। এ সময় কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি বকশী মিসবাহ উর রহমান, এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য ফখরুল ইসলাম ও প্রফেসর ফয়েজ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ইউনিট লেভেল অফিসার পঙ্কজ সরকার, যুব প্রধান জনাব ইসরাত আহমেদ চৌধুরী ইমু এবং ইউনিটের যুব সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com