1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজার ​বীরগাঁও সার্বজনীন পূজা মণ্ডপে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের নগদ অর্থ ও শাড়ি বিতরণ বড় পীর আব্দুল কাদির জিলানি (রা:)-এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান

সিলেটের ক্রীড়া কমপ্লেক্স থেকে মুহিতের নাম বাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮১ Time View

সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হয়েছে। নগরের মেন্দিবাগ এলাকায় নির্মিত এই ক্রীড়া কমপ্লেক্স থেকে সাবেক এই অর্থমন্ত্রীর নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে- ‘সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স’।সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এই নাম পরিবর্তন করে চিঠি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল।জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন এ কমপ্লেক্সের ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা।প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ক্রীড়া কমপ্লেক্স। ২০১৪ সালে এর উদ্বোধন করেন সাব্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর প্রচেষ্টাতেই এই ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হয় বলে জানা গেছে।। এই ক্রীড়া কমপ্লেক্সে রয়েছে ব্যাডমিন্টন কোর্ট, জিমনেসিয়াম, কাবাডি কোর্ট, ফুটবল মাঠ, আবাসিক হোস্টেল, লং টেনিস কোর্ট, সুইমিং পুল প্রভৃতি।প্রথমে এর নাম ছিলো- ‘সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স’। পরে ২০১৫ সালে এটি আবুল মাল আবদুল মুহিতের নামে নামকরণের কথা জানায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা।সেসময় সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার তৎকালীন সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম বলেছিলেন, সিলেটের ক্রীড়াঙ্গনে অর্থমন্ত্রীর (মুহিত) নানা অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা ক্রীড়া কমপ্লেক্স আবুল মাল মুহিতের নামে করা হয়েছে।তবে পট পরিবর্তনের পর আবার এই কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ‘সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স করা হল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com