1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

বৃটেনে মৌলভীবাজারের কৃতি সন্তান হাজী শাহ আলমের ডক্টরেট ডিগ্রি অর্জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৮৩ Time View

বৃটেনে মৌলভীবাজারের কৃতি সন্তান হাজী শাহ আলমের ডক্টরেট ডিগ্রি অর্জন

‎নিজস্ব প্রতিনিধি, লন্ডন
‎বৃটেনে বসবাসরত একজন বাঙালি যুবক, শাহ আলম, সম্প্রতি তাঁর অসামান্য অর্জন ও সমাজসেবার স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট (অনারেবল ডক্টরেট) ডিগ্রি লাভ করেছেন।

‎তাঁর এই স্বীকৃতি অর্জনে প্রবাসে বাঙালি কমিউনিটিতে আনন্দের জোয়ার বইছে।

‎’ইউরো এশিয়ান ইউনিভার্সিটি’ থেকে নভেম্বর ২০২৫ সালে তাঁকে এই সম্মানজনক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

‎তাঁর গবেষণার বিষয় ছিলো ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ও সোশ্যাল ইমপ্যাক্ট’ (Strategic Leadership and Social Impact) বা উচ্চপর্যায়ে নেতৃত্ব ও মানবসেবা।

‎শাহ আলমের পৈতৃক নিবাস বাংলাদেশের বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলায়। তিনি লন্ডনের কেমডেনের একজন দীর্ঘদিনের বাসিন্দা। তাঁর বাবা হাজী মুহিদ (কবির মিয়া) এবং মা মিসেস নেছা, দুজনেই লন্ডন প্রবাসী।

‎ব্যক্তিগত জীবনে শাহা আলম লন্ডনে একজন স্কুল শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি একটি ব্রিটিশ কোম্পানির ডিরেক্টর ও শেয়ারহোল্ডার এবং একজন সফল চ্যারিটি কর্মী হিসেবেও পরিচিত।

‎শিক্ষাজীবনেও তিনি উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। ২০০৯ সালে লন্ডনের ‘মিডিলসেক্স ইউনিভার্সিটি’ থেকে একটি জয়েন্ট অনার্স ডিগ্রি আর্জন এবং ২০১০ সালে তিনি ‘ইস্ট লন্ডন ইউনিভার্সিটি’ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

‎তাঁর এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com