1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ছাতা বিতরণ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি শূন্য থেকে সফলতার গল্প: মৌলভীবাজারে শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা পেলেন আনসার মিয়া মৌলভীবাজারে আরাফাত রহমান কুকুর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান মৌলভীবাজারের মিলাদ আহমদ শাহীর বিরুদ্ধে মামলার অভিযোগ, তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম

রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৯৩ Time View

মৌলভীবাজার জেলা ছাত্রদল নেতা ও ‘স্লোগান মাস্টার’ সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর জন্মদিন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলার রাজপথের লড়াকু ছাত্রনেতা এবং মিছিলের পরিচিতমুখ সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু-র শুভ জন্মদিন আজ (২০ জুলাই)। রাজপথের মিছিলে ঝাঁজালো ও প্রাণবন্ত স্লোগানে সহযোদ্ধাদের চাঙ্গা রাখার অসামান্য দক্ষতার কারণে নেতাকর্মীদের মাঝে তিনি ‘স্লোগান মাস্টার’ হিসেবে বিশেষভাবে পরিচিত।

জন্মদিনের এই শুভক্ষণে সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন জেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সহযোদ্ধারা জানান, ছাত্রদলের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথের প্রথম সারিতে থেকে মিছিলে গতি সঞ্চার করতে পাপ্পুর জুড়ি নেই। তাঁর একেকটি স্লোগান মিছিলে আলাদা প্রাণ ও নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।

 

জন্মদিন প্রসঙ্গে সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “জাতীয়তাবাদী পরিবারের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের এই অকৃত্রিম ভালোবাসায় আমি সত্যিই আপ্লুত। রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামে কণ্ঠ উঁচিয়ে স্লোগান দেওয়া আর জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়াই আমার আনন্দ। দেশের এই ক্লান্তিলগ্নে সহযোদ্ধাদের সাথে নিয়ে রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

 

তাঁর জন্মদিনে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজপথের আগামী দিনের রাজনৈতিক সফল ভবিষ্যৎ কামনা করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com