

মৌলভীবাজার সরকার বাজার এলাকায় বনফুল এন্ড কোম্পানির নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সরকারবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন উদয়ন কেজি এন্ড হাই স্কুলের নিচতলায় এ শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন বনফুল এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি খ্যাত ব্যবসায়ী ওয়াহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, জেলা উলামা দলের সভাপতি মাওলানা আবদুল হেকিম, উদয়ন কে.জি এন্ড হাই স্কুলের পরিচালক
অয়ন তালুকদার, নজরুল ইসলাম, তাজুল ইসলাম লিটন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বনফুল এন্ড কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ওয়াহিদুল ইসলাম (সিআইপি) বলেন, বনফুল প্রতিষ্ঠালগ্ন থেকেই খাবারের গুণগত মান নিয়ে কখনো আপোষ করেনি। গ্রাহকদের চাহিদা ও রুচির প্রতি সম্মান জানিয়ে মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে দেশ-বিদেশে বনফুল সুনাম অর্জন করেছে। যতদিন বনফুল থাকবে, ততদিন গ্রাহকদের ভালোবাসাই আমাদের প্রধান শক্তি হয়ে থাকবে।
এসময় সরকার বাজার শাখার প্রোপাইটর নাছির উদ্দিন বলেন, ‘বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান’—এই স্লোগানকে সামনে রেখে বনফুল এন্ড কোম্পানি এলাকার সাধারণ মানুষের সেবায় কাজ করে যাবে। নতুন এই শাখা চালুর মাধ্যমে মৌলভীবাজার সদর সরকার বাজার এলাকার সার্বিক উন্নয়ন ও সুনাম আরও একধাপ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply