1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailymoukontho@gmail.com : moukontho :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজপথের লড়াকু ছাত্রনেতা সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পুর শুভ জন্মদিন প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে ; এম নাসের রহমান মৌলভীবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় ও শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা গুজবের জবাবে মুখ খুললেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম যুক্তরাজ্য থেকে ফিরে ইউনিয়ন উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী শেখ নূর আলম ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় শেখ নূর আলম; অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান মনু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ‘ডাক্তার বাড়ি’র বাসন্তী পূজার জমকালো সমাপ্তি মৌলভীবাজারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির ১১তম বাসন্তী পূজা জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) সোসাল অর্গানাইজেশনের ইফতার বিতরণ ও অভিষেক সম্পন্ন

মৌলভীবাজারে সহস্রাধিক মানুষের মাঝে প্রবাসীর ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৭৮ Time View

মৌলভীবাজারে সহস্রাধিক মানুষের মাঝে যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

​উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে মৌলভীবাজারের ভাদগাঁও সারং বাড়িতে প্রায় ১ হাজার মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের নিজস্ব অর্থায়নে এলাকার সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের হাতে এসব নতুন পোশাক তুলে দেওয়া হয়।

​হাজী কামদার মিয়ার সভাপতিত্বে ও আফজল আহমদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার আয়াছ আহমদ।

​উপহার হিসেবে প্রায় এক হাজার মানুষের হাতে নতুন শাড়ি, লুঙ্গি ও মেক্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আহমদ, আউয়াল আহমদ ও রইচ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাদগাঁও ১১ মৌজা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালামের বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

​আয়োজকরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে থেকেও শিকড়ের টানে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতেই এই বিশাল আয়োজন করা হয়েছে। মোহন আহমদের এই মানবিক উদ্যোগ কেবল উপহার নয়, বরং এলাকার মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এমন উদ্যোগ অন্য প্রবাসীদেরও নিজ জনপদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com